,

ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম

news-image
তিন দিনের সফরে শনিবার সন্ধ্যার কিছু আগে বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এ সফরে তিনি মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজার যাবেন। রোহিঙ্গাদের মানউন্নয়ণে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশকে বড় ধরনের অনুদানের ঘোষণা দিবেন জিম ইয়ং কিম। রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানানোর পরই মূলত আন্তর্জাতিক ফোরাম ও দাতা সংস্থার প্রধানরা বাংলাদেশ সফর শুরু করেছেন বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরসূচি অনুযায়ী বশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোববার (১ জুলাই) সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিব রোববার এক সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তারা একই সঙ্গে সোমবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সোমবার রাতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঢাকা ত্যাগ করবেন।
সূত্র বলছে, যদিও বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলো। গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্যের প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক। একই সঙ্গে অন্যান্য দাতা সংস্থা ও দেশ যৌথভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে। বিশ্বব্যাংক বলেছে, ৫০ কোটি ডলার অনুদান দেবে রোহিঙ্গাদের পুনর্বাসনে। যদিও ওই অর্থ এখনও পায়নি বাংলাদেশ।
ঢাকার বিশ্বব্যাংক কার্যালয় সূত্র মতে, রোহিঙ্গাদের পুনর্বাসনে ১০ কোটি ডলার বা সমপরিমাণ ৮৫০ কোটি টাকা শিগগির পাওয়া যাবে। অনুদান হিসেবে এই অর্থ দেবে সংস্থাটি। কয়েক মাস আগে বিশ্বব্যাংকের একটি মিশন বাংলাদেশ সফরে আসার পর বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। এর পর একটি প্রতিবেদন তৈরি করে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রাথমিকভাবে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে সংস্থাটি।
কূটনৈতিক সূত্র বলছে, এর আগে আন্তর্জাতিক দারিদ্র্য দিবস উপলক্ষে গত বছরের জুনে প্রথম ঢাকা সফর করেছিলেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জনের স্বীকৃতি দিতে তখন ঢাকায় আসেন তিনি। ঢাকা সফরের প্রথম দিনেই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জিম ইয়ং কিম। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। অধশা করা হচ্ছে সফর শেষে ২জুলাই ঢাকা ত্যাগ করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে