,

আর্জেন্টিনা ভালো খেলুক এই প্রত্যাশা করি : মাহি

news-image

বর্তমানে পুরো বিশ্ব ফুটবল জ্বরে কাঁপছে। প্রতিটি মানুষের হৃদয়ে ফুটবলের ঢেউ অবলীলায় স্পর্শ করছে। বিশ্বকাপ চলাকালীন ফুটবল নিয়ে ভাবছে না এমন মানুষের সংখ্যা বিরল।প্রত্যেকেই যে যার জায়গা থেকে প্রিয় দলের জন্য জানাচ্ছেন শুভকামনা। প্রিয় দল ঘিরে আরাধনাও করছে ঠিকঠাক।এর বাইরে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দল নিয়ে প্রত্যাশার পারদ জ্বলে উঠছে তাদের হৃদয়ে।

তেমনি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিশ্বকাপে তার প্রিয় দল নিয়ে আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমি বাঁচলেও আর্জেন্টিনা মরলেও আর্জেন্টিনা। মাসচারানো ও মেসিকে আমার খুব ভালো লাগে। মেসিকে দেখলে আমার ভেতরে রেসপেক্ট কাজ করে। ছোটবেলা আব্বু আমাকে জার্সি পরিয়ে বলতো আর্জেন্টিনা গোল দিয়েছে চিল্লাও চিল্লাও। তখন তো আমি খেলা বুঝতাম না। ওই অবুঝ অবস্থায় থেকেই আমি আর্জেন্টিনার সাপোর্টার’।

মাহি আরও বলেন, ‘হার জিত পরের বিষয়, আমি চাই আর্জেন্টিনা ভালো খেলুক। আমার প্রত্যাশা আজকের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয়ী হবে আমার প্রিয় দল। শুধু তাই নয় আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাবে। আমি মনে প্রাণে চাই ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনা ফাইনাল খেলুক’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে