,

বজ্রপাতে ভয় পায় পাত্র! বিয়ে বাতিল, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : বিভিন্ন কারণে বিয়ে বাতিল হয়। আর এক্ষেত্রে আর্থিক, দৈহিক, সামাজিকসহ বিভিন্ন কারণ থাকতে পারে। পাত্রের চালচুলো নেই, মাথায় চুলও নেই কিংবা পাত্রীর গায়ের রং কালো ইত্যাদি বিষয়গুলো সাধারণত বিয়ে বাতিলের ক্ষেত্রে বিবেচনা করা হয়। বজ্রপাতে ভয় পাওয়াকে কেন্দ্র করে বিয়ে বাতিলের ঘটনা শুনেছেন কখনো ? কিন্তু এমনটাই ঘটেছে ভারতে। সম্প্রতি দেশটির বিহার রাজ্যের সরন জেলায় এ ঘটনা ঘটে।

পাত্রীর অভিযোগ, পাত্র নিজেই তাকে বলেছে যে, সে বজ্রপাতে ভয় পায়। শুধু তাই নয়, দু’দিন আগে বাড়ির কাছে একটি মাঠে বাজ পড়ার পর ছেলেটি উদ্ভট আচরণ করেছে।

পাত্রীর দাবি, পাত্রের আচরণ স্বাভাবিক নয়, তাই সে বিয়ে করতে পারবেন না।

কিন্তু পাত্রীর এই কথায় বিপাকে পড়তে হয়েছে পাত্রপক্ষকে। কেননা, ইতোমধ্যেই সম্পন্ন হয়ে যায় বিয়ের আচার-রীতি। তাই বিবাদে জড়িয়ে পড়ে দু’পক্ষ। একপর্যায়ে তা হাতাহাতি, হামলা এবং পাল্টাহামলায় রূপ নেয়।

অবশেষে পাত্রপক্ষের লোকজনের ওপর হামলার অভিযোগে পাত্রীপক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র: ডিএনএ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে