,

মূল্যবান জিনিস খুঁজে পেলেন জিৎ

news-image

বিনোদন ডেস্ক: কলকাতার বাঙলা ছবির জনপ্রিয় অভিনেতা জিৎ। হঠাৎ এক মূল্যবান জিনিস খুঁজে পেলেন তিনি। আর এই মূল্যবান জিনিসটি কী তা সোশ্যাল মাধ্যমে শেয়ারও করেছেন জিৎ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, ছড়িয়ে রয়েছে বেশ কিছু কয়েন। রয়েছে কিছু পুরনো টাকাও। আর রয়েছে পুরনো একটি পাউডার কৌটা।

ছবির ক্যাপশনে জিৎ লিখেছেন, ‘দেখুন, আমি কি আবিষ্কার করেছি… আমার পিগি ব্যাংক…যখন আমার সদ্য যৌবন ছিল। মূল্যবান….।’

ছেলেবেলায় অনেকের মতোই, একটু একটু করে পয়সা জমাতেন সময়ের জনপ্রিয় এই নায়ক। খুচরো পয়সার সঙ্গে সেই তালিকায় ছিল টাকাও। এতদিন পরে তা ফের খুঁজে পেয়েছেন। আর ছেলেবেলার স্মৃতি জড়িয়ে থাকা যে কোনও জিনিসই তো মূল্যবান।

গেলো ঈদ-উল-ফিতরে জিতের ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিৎ। অ্যাকশন ঘরানার ছবিটি দর্শক মহলে প্রশংসিত হচ্ছে। এমন খুশির সময়ে নিজের প্রিয় একটি জিনিস খুঁজে পেলেন জিৎ।

জনপ্রিয় এই নায়ক ২০০৫ সালে ‘সাথী’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ছবিটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। একে একে জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার, বচ্চন, ১০০% লাভ, আওয়ারা, দুই পৃথিবীসহ অসংখ্য ছবিতে অভিনয় করে নিজেকে এক অন্য মাত্রায় নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে