রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজল কন্যার জমকালো বিবাহোত্তর সংবর্ধনা

news-image

বিনোদন প্রতিবেদক: দেশীয় ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে বিয়ে করেছেন। গতকাল বৃহস্পতিবার ডিপজল কন্যা ওলিজা মনোয়ারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রাজধানীর বসুন্ধরা কনভেশনের নবরাত্রি হলে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, নির্মাতা বদিউল আলম খোকন, মুশফিকুর রহমান গুলজার, শাবনূর, রিয়াজ, জায়েদ খান, বাপ্পি, সাইমনসহ অনেকে।

১৯ জুন ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে ঘরোয়া পরিবেশে ওলিজার বিয়ে সম্পন্ন হয়। এরপর ২৪ জুন ধানমন্ডির একটি হোটেলে গায়ে হলুদের অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘মেয়েটিকে নিজের চোখের সামনে রেখে সব সময় বড় করেছি। লন্ডনে যখন সে পড়তে গেলো, তখন নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করতো। আজ সে আমাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। বিষয়টি আমার জন্য খুব কষ্টের। আবার আনন্দও লাগছে। তার নতুন জীবনের জন্য সবার দোয়া চাই। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন সুখী হতে পারে।’

লন্ডনের ডিএফএমএ মেকআপ একাডেমিতে পার্টটাইম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ওলিজা মনোয়ার। বাংলাদেশে ২০১৭ সালে বাবা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে একটি হরর ছবি শুরু করেন। তবে কিছুদিন শুটিং করার পর ব্যস্ততার কারণে ছবির কাজ শেষ করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ