,

স্বামী ব্রাজিলের খেলা দেখায় স্ত্রীর আত্মহত্যা

news-image

নাটোর প্রতিনিধি: ব্রাজিলের খেলা দেখাকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার কলম ইউনিয়নের মির্জাপুর গ্রামে বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম জুথি খাতুন ওরফে জুঁই (১৮)। তিনি মির্জাপুর গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী ও সিংড়া পৌরসভার মহেশচন্দ্রপুর মহল্লার সাবেক ইউপি সদস্য জনাব আলীর মেয়ে।

সিংড়া থানার এসআই সুব্রত জানান, গেল বুধবার রাতে রাশিদুল ইসলাম তার স্ত্রীর নিষেধ সত্ত্বেও বাড়ির বাইরে একটি দোকানে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিলের খেলা দেখতে যান।

এতে গৃহবধূ জুথি খাতুন ওরফে জুঁই অভিমান করে শোয়ার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠিয়েছে।

সিংড়া থানার ওসি তদন্ত নেয়ামুল আলম জানান, এ বিষয়ে নিহত গৃহবধূর বাবা জনাব আলী বাদী হয়ে সিংড়া থানায় একটি ইউডি মামলা করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে