,

বিমানের নতুন সেবা: চলবে ইন্টারনেট, করা যাবে ফোনকল

news-image

ডেস্ক রিপোর্ট : বিমানে বসে এবার দেওয়া যাবে ফেসবুক আপডেট। ইমেইল আদান প্রদানসহ ইন্টারনেটে প্রয়োজনীয় কাজও সেরে নেওয়া যাবে যাত্রাপথেই। সেই সঙ্গে কথা বলা যাবে মোবাইল ফোনে। বাড়তি পাওনা হিসেবে দেখা যাবে সরাসরি টেলিভিশন সম্প্রচার। আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার কয়েকটি উড়োজাহাজে প্রথমবারের মতো সেবাগুলো পাওয়া যবে।

সেবাগুলো চালু হলে বিমান যাত্রীরা উড়োজাহাজে থ্রিজি গতিতে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা নিতে পারবেন। সেই সঙ্গে নিজের মোবাইল ফোন থেকেই কথা বলা যাবে দুনিয়া যে কোনো জায়গায়। আর টেলিভিশনে থাকবে নয়টি চ্যানেল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, বিমানের প্রত্যেক যাত্রী বিনামূল্যে তাদের মোবাইল ফোন ও ল্যাপটপে ২০ মেগাবাইট ডেটা ব্যবহার করতে পারবেন। দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে এই সেবা তারা চালু করতে চলেছেন।

তিনি জানান, বিমানের বহরে বোয়িং-এর তৈরি চারটি ড্রিমলাইনার যুক্ত হতে চলেছে। প্রথম ড্রিমলাইনটারটি আসবে আগামী আগস্টে। সবগুলো ড্রিমলাইনারেই উড্ডয়নরত অবস্থায় মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করা যাবে। তবে ফোনকল বা বাড়তি ডেটা ব্যবহারে খরচ এখনও নির্ধারিত হয়নি।

এর ফলে দেশের পতাকাবাহী বিমান সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেই তার আশাবাদ।

বিমানে টেলিকম সেবা চালুর ব্যাপারে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সেবা চালু করতে প্যানাসনিক এভিয়েশন করপোরেশনের সঙ্গে চুক্তিও হয়ে গেছে। প্রতিষ্ঠানটি ২৫টি স্যাটেলাইট দিয়ে দেশে ও দেশের বাইরে এই সেবা দিবে। ডেইলি স্টার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে