,

বাংলাদেশি পণ্যে সুখবর দিলো চীন

news-image

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীন যখন পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে বাণিজ্যযুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের জন্য সুখবর আসছে। বাংলাদেশসহ এশিয়ার আরও ৪ দেশের প্রায় ৯ হাজার পণ্যে শুল্ক কমাচ্ছে চীন।
আগামী ১ জুলাই থেকে এই শুল্কহ্রাসের সিদ্ধান্ত কার্যকর হবে।

সাউথ চীনা মর্নিং পোস্টের খবর বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীন থেকে আমদানি করা ৩ হাজার ৪০০ কোটি ডলারের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করছেন, তার ৫ দিন আগেই এ ঘোষণা আসলো।
বাংলাদেশ ছাড়া চীনের এ শুল্ক ছাড় পাবে দক্ষিণ কোরিয়া, ভারত, লাওস ও শ্রীলঙ্কা।

মর্নিং পোস্টের ওই খবরে বলা হয়, চীনের মন্ত্রিপরিষদ ৫ দেশ থেকে সয়াবিন আমদানিতে শুল্ক তুলে দিয়েছে। বর্তমানে যা ৩ শতাংশ হারে কার্যকর রয়েছে।
সয়াবিন পণ্য ছাড়া এই শুল্কহ্রাসের তালিকায় আছে রাসায়নিক, কৃষিজাত পণ্য, ওষুধজাত পণ্য, পোশাক, স্টিল, তামাজাতীয় পণ্য, এলপি গ্যাস প্রভৃতি।

চীনের ঘোষণা অনুযায়ী এসব পণ্যে শুল্ক বসানো হবে ২ দশমিক ১ শতাংশ হারে; বর্তমানে যা ৩ শতাংশ বিদ্যমান রয়েছে।
দীর্ঘ এক দশক আলোচনার পর এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতায় চীন এই উদ্যোগ নিলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে