,

রেগে শুটিং না করেই চলে গেলেন ঐশ্বরিয়া!

news-image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত নতুন সিনেমা ‘ফ্যানি খান’। অতুল মাঞ্জোরেকর পরিচালিত সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৬ জুন)। এতে দেখা গেছে সিনেমার তিন মূল চরিত্র অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই ও রাজকুমার রাওকে। প্রকাশের পর টিজারটি দর্শককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

এদিকে টিজার প্রকাশের পর ‘ফ্যানি খান’ সম্পর্কে একটি তথ্য ছড়িয়ে পড়েছে বলিউড আঙিনায়। খবরের পাতায় উঠে এসেছে বেশ অবাক করার মতই একটি ঘটনা। এই ছবির একটি গানের শুটিংয়ের সময় নাকি শুটিং না করেই ঐশ্বরিয়া চলে যান। তাও বেশ ক্ষুব্ধ হয়ে।

কিন্তু কারণ কী? জানা গেছে, ‘ফ্যানি খান’ ছবিতে একটি গানের শুটিংয়ে যান ঐশ্বরিয়া। সব কিছু যখন তৈরি, তখন বচ্চনবধূ গানের কথাগুলো শোনেন। আর তখনই বাঁধে বিপত্তি। গানের কথাগুলো ছিলো ‘অশ্লীল’। আর তাই ঐশ্বরিয়া সোজা কথায় জানিয়ে দেন, তিনি এই গানে কাজ করবেন না। গানের কথাগুলো পরিবর্তন করতে বলেন।

পরিচালক-প্রযোজকরা ঝুঁকি নিতে চাননি। তাই পরের দিনই গীতিকারকে ডেকে গানের কথার পরিবর্তন করেন। সেই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। আগামী ৩ আগস্ট মুক্তি পাবে ‘ফ্যানি খান’।

দেখুন ‘ফ্যানি খান’ ছবির টিজার:

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে