,

‘যদি একদিন’র ফার্স্ট লুক প্রকাশ

news-image

বিনোদন ডেস্ক: তাহসান খান ও শ্রাবন্তীকে নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করছেন ‘যদি একদিন’। অল্প কিছুদিনের মধ্যেই শেষ হবে এর শুটিং।

গত মঙ্গলবার (২৬ জুন) রাতে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া। পোস্টারে ছবিটির প্রধান তিনটি চরিত্র তাহসান, শ্রাবন্তী ও তাসকিনের দেখা মিলেছে।

‘যদি একদিন’ ছবির ফার্স্টলুক পোস্টারএকই দিন ‘যদি একদিন’র তারকাদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির তেজগাঁওয়ের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, তাহসান খান, শ্রাবন্তী, তাসকিন আহমেদ, আনন্দ খালেদ, মাসুম বাশার, সাবেরী আলম, সুজাত শিমুল, গীতিকার আসিফ ইকবাল। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চিত্রনায়ক ফারুক, পরিচালক সোহানুর রহমান সোহান প্রমুখ।

অনুষ্ঠানে তাহসান বলেন, আমরা যারা শিল্পী। আমরা আসলে অনেক কাজ করি। এরমধ্যে কিছু কাজ বেঁচে থাকে, কিছু কাজ মিলিয়ে যায়। এই কাজটার প্রতি ইউনিটের সবার প্রেম আছে। সে কারণে এ কাজটা বেঁচে থাকবে।
শ্রাবন্তী বলেন, বাংলাদেশের একক প্রোডাকশনে এটি আমার প্রথম ছবি ‘যদি একদিন’। ছবির গল্প এত সুন্দর যে, আমার কাছে মনে হয় গল্পই এ ছবির হিরো। পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে দেখার মতো একটা ছবি হতে যাচ্ছে।’যদি একদিন’ ছবির অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাবাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৮

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে