,

আমার ‘প্রিয়তমা’ পাশেই বসা

news-image

আবারো নতুন ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢালিউড নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান ও শবনম বুবলী। ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। মঙ্গলবার (২৬ জুন) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আমাদের দেশে প্রচুর মেধাবী নির্মাতা আছেন। আমাদের দেশেও এখন অনেক ভালো গল্পের, বিগ বাজেটের ছবি তৈরি হচ্ছে। এখন শুধু প্রয়োজন যারা ভালো কাজ করতে চান তাদের সহযোগিতা করা।’

ছবিটির নাম নিয়ে শাকিব বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এটি কোন ধরনের নাম! কিন্তু নামটি আমার কাছে খুবই ইন্টারের্স্টিং মনে হয়েছে। নামটির মধ্যে অন্যরকম একটি বিষয় রয়েছে। আসলে এটি খুব ভালো মানের ছবি হচ্ছে। আশা করছি আমরা ইউনিটের সবাই প্রেম দিয়ে একটি সুন্দর ছবি সবাইকে উপহার দিতে পারবো।’

নিজের প্রযোজনা সংস্থা থেকে ছবি নির্মাণ করছেন উল্লেখ্য করে শাকিব খান বলেন, ‘আমি ইতোমধ্যে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘প্রিয়তমা’ নামের বিগ বাজেটের ছবি নির্মাণ করতে যাচ্ছি। আমার প্রিয়তমা আমার পাশেই বসা।’

ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে নায়িকা হিসেবে আরো অভিনয় করেছেন সুচিস্মিতা মৃদুলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে