,

প্রিয়াঙ্কা-নিক এনগেজমেন্ট : সোশাল মিডিয়া সরব

news-image

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস সম্ভবত আগামী মাসের শেষে এনগেজমেন্ট সারবেন, গতকাল মঙ্গলবার বিকেলে ফিল্মফেয়ারের এই রিপোর্ট ইন্টারনেটকে প্রায় কাঁপিয়ে দেয়। প্রিয়াঙ্কা চোপড়ার কিছু ফ্যান এই খবরে অত্যন্ত খুশি আবার কিছু ফ্যান যতক্ষণ পর্যন্ত না তিনি নিজে ঘোষণা করছেন ততক্ষণ কোনো সূত্রের খবর বিশ্বাস করতে নারাজ।

ফিল্মফেয়ারের রিপোর্টে বলা হয়েছে ২৫ বছরের নিক জোনাস, ৩৫ বছরের অভিনেত্রী প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন নিজেদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলার জন্য। এক সূত্র জানিয়েছে, এই বছর জুলাইয়ের শেষে কিংবা আগাস্ট মাসে তাঁদের এনগেজমেন্ট হবে।

‘কিইইইইইইইইইইইই। সত্যি, প্রিয়াঙ্কা চোপড়া?’ এবং ‘কেউ কি কনফার্ম করবে?’ ট্যুইটারে সবচেয়ে বেশি রিঅ্যাকশন এটাই ছিল। ইন্টারনেটের একটা অংশ প্রিয়াঙ্কা এবং নিক-কে শুভেচ্ছা জানিয়ে বলে, ‘ওয়াও… ওদের দুজনকে একসঙ্গে ভালো লাগে।’ প্রিয়াঙ্কা এবং নিকের বয়সের পার্থক্য নিয়ে অবসেসড অনেকে আবার বলেন, নিক এত তাড়াতাড়ি প্রস্তাব দেওয়ার মতো বোকা নয়। তাঁর মাত্র ২৫ বছর বয়স এবং তাঁর হাতে এখনও অঢেল সময় পড়ে আছে।’

ইন্টারনেট যখন প্রিয়াঙ্কা এবং নিকের এই খবর বিশ্বাস করছিল না, ফিল্মফেয়ার জানায়, এই দুই তারকা সম্ভবত গোপনে ‘ওয়েডিং ব্যান্ড’ (প্রমিস ব্যান্ড) আদানপ্রদান করেছেন। গত সপ্তাহে মুম্বাইতে প্রিয়াঙ্কা এবং নিক-কে একই গোল্ড ব্যান্ড পরে থাকতে দেখা যায়।

নিক তাঁদের সম্পর্ক ইনস্টাগ্রামে অফিসিয়াল ঘোষণা করেন নিজের স্টোরিতে একটা ছোট ভিডিও পোস্ট করে।

বর্তমানে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া গোয়াতে ছুটি কাটাচ্ছেন। সোমবার সন্ধ্যায় তাঁদের লাঞ্চের সময়ের একটা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়।

প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের গত বছর মেট গালায় আলাপ হয়, যেখানে তাঁরা দুজনই ডিজাইনার রালফ লরেনকে উপস্থাপনা করছিলেন। প্রিয়াঙ্কা, টিভি সঞ্চালক জিমি কিমেলকে তাঁর শো-তে জানান, বন্ধু হিসাবে একসঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তার কয়েক সপ্তাহ পর প্রিয়াঙ্কাকে নিক ও তাঁর বন্ধুদের সঙ্গে ইয়াচ পার্টিতে যোগ দিতে দেখা যায়। এ ছাড়াও নিকের কাজিনের বিয়েতে প্রিয়াঙ্কাকে উপস্থিত হতে দেখা যায়। আর তার কিছুদিন পরই তাঁরা একসঙ্গে ভারতে আসেন।

সম্প্রতি প্রিয়াঙ্কা টিভি শো ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করছেন এবং সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবির শুটিংয়ে খুব শিগগিরই তাঁকে দেখা যাবে।
সূত্র : ফিল্মফেয়ার, এনডিটিভি, ডিএনএ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে