,

শাকিবকে ছাড়া ছবি নির্মাণ করবেন না মালেক আফসারী

news-image

মাস্টার মেকার খ্যাত নির্মাতা ব্যবসায় মন দিচ্ছেন। সোমবার রাতে মালেক আফসারী তার ফেসবুক হ্যান্ডেলে ‘আমার ঘর আমিই আউট’ শিরোনাম দিয়ে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বলে ইঙ্গিত দেন।

নির্মাতা মালেক আফসারী অনেক জনপ্রিয় ও হিট ছবি নির্মাণ করেছেন- ‘রাজা’ ‘এই ঘর এই সংসার’, ‘উল্টা পাল্টা’, ‘আমি জেল থেকে বলছি’, ‘বোমা হামলা’, ‘লাল বাদশা’র মতো অসংখ্য দর্শকনন্দিত এই নির্মাতা সর্বশেষ পরিচালনা করেন ‘অন্তর জ্বালা।’ এরপরে চিত্রনায়িকা পরীমনির প্রযোজনার একটি সিনেমা নির্মাণ করার কথা থাকলেও ব্যবসার দিকে ঝুঁকে পড়লেন।

তাহলে কি চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন? না মোটেও না। তবে এখন ব্যবসার দিকে মনোযোগ দিতে চান। আর চলচ্চিত্র নির্মাণ যদি করতেই হয় তবে শাকিব খানকে ছাড়া সিনেমা নির্মাণ করবেন না। মালেক আফসারী বলেন, আসলে মরুভূমির মধ্যে কাজ লাগালে হয় না। শাকিবকে নিয়ে কাজ করলে সাফল্য নিশ্চিত। ও ভালো অভিনেতা।

অবশ্য নির্মাণের ক্ষেত্রে মালেক আফসারীর বেশ কিছু শর্তও রয়েছে। যেমন শাকিবের শিডিউল ম্যানেজ করতে হবে প্রযোজককে। এছাড়াও তাকে অগ্রিম সাইনিং মানি দিতে হবে ইত্যাদি।

মালেক আফসারী ‘বৌ বাজার’ নামে নতুন একটু ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন। যা আগামী ১ জুলাই ঢাকায় এরপর ক্রমে রংপুর বগুড়ায় চালু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে