বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রতিশোধের আগুন’ নিয়ে মুখোমুখি জায়েদ-ড্যানি

news-image

ঈদের আমেজ কাটিয়ে ফের ব্যস্ত হয়েছে জন জীবন। যে যার কর্মস্থলে ফিরেছে। শোবিজ ভুবনের তারকারও তার বাইরে নয়। আর তাই তো ঈদের আমেজ কাটতে না কাটতেই নতুন ছবির শুটিং শুরু করেছেন নায়ক জায়েদ খান। ঈদের দুই দিন পরই ঢাকার প্রিংকা শুটিং হাউজে শুরু হয় মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ ছবির শুটিং। এরপর এখন শুটিং চলছে পুবাইলে।

পুবাইলে প্রথম দিনের শুটিংয়ে বেশ কিছু সিকুয়েন্সের শুটিং হয়। যেখানে জায়দ খানের সাথে অংশ নেন সাদেক বাচ্চু, রেবেকা ও নায়ক শাহ রিয়াজ। আর এরপর দিনই ফাইটিং দৃশ্যে অংশ নেন ড্যানি সিডাক ও জায়েদ খান।

পরিচালক আসলাম বলেন, ‘আমরা ২০ জুন থেকে মহরতের মধ্য দিয়ে ‘প্রতিশোধের আগুন’ ছবির শুটিং শুরু করেছি। টানা ৩০ তারিখ পর্যন্ত ছবির শুটিং করার ইচ্ছে রয়েছে। একেবারেই গল্প নির্ভর একটি ছবি নির্মাণ করছি। আশা করি ছবিটি সবার ভালো লাগবে।’

এদিকে ড্যানি সিডাকের সাথে অভিনয় করা নিয়ে ছবির নায়ক জায়েদ খান বলেন, ‘একটা সময় আমরা সিনেমা হলে যেতাম ড্যানি সিডাক ও রুবেল ভাইয়ের (নায়ক রুবেল) মার্শাল আর্ট দেখার জন্য। মার্শাল আর্টে তারা ছিলেন মাস্টার। বন্ধুরা মিলে এই দুই তারকার ছবি দেখতাম সিনেমা হলে গিয়ে। আজকে তার বিপরীতে ফাইটিং দৃশ্যে কাজ করার সময় পুরনো দিনের কথাই বেশি মনে পড়ছে।’

প্রতিশোধের আগুন’ ছবিতে অভিনয় করছেন শাহরিয়াজ, মৌ খান, নাজ প্রমুখ।