রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনারেলের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধানকে

news-image

নিজস্ব প্রতিবেদক: নতুন সেনাপ্রধান আজীজ আহমেদকে জেনারেলের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। গণভবনে মঙ্গলবার (২৬ জুন) সকালে আজীজ আহমেদকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সোমবার (২৬ জুন) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আজিজ আহমেদ। ওইদিন সকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সৈনিকদের উপস্থিতিতে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ