রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের দাবি: জামিনের পর ছাড়া পাননি, পরদিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

ভোলা প্রতিনিধি: ভোলার দিঘলদীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ জাকির হোসেন।
তবে জাকিরের পরিবারের দাবি, সোমবার ভোলার জজ কোর্ট থেকে জাকির জামিন পেলেও ওই দিন সন্ধ্যা হয়ে যাওয়ায় জেল থেকে ছাড়া পাননি।

আজ (মঙ্গলবার) ভোর পৌনে ৪টায় বাগমারা ব্রিজ এলাকার নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
ডিবির ওসি শহিদুল ইসলাম জানান, নিহত জাকিরের কাছ থেকে এক কেজি গাজা, একটি লোকাল গান (এলজি), ৭ রাউন্ডগুলি, ৪টি রামদা উদ্ধার করা হয়।
নিহত জাকির এর আগে মাদকসহ আটক হয়ে ছিলেন। সোমবার আদালত থেকে জামিনে বের হয়ে আসে।

ওসি শহিদুল ইসলাম জানান, মাদকের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপ একটি ইটভাটা এলাকায় মুখোমুখি অবস্থানকালে ডিবি পুলিশ দুই দিক থেকে অভিযান চালায়। এ সময় এনকাউন্টারে জাকির মারা যায়।
তবে জাকিরের স্ত্রী রাশিদা বেগম জানান, গত মাসের ৫ তারিখে জাকির ৪১ পিস ইয়াবাসহ আটক হয়। সোমবার ভোলার জজ কোর্টে জামিন প্রার্থনা করলে আদালত জামিন দেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় সোমবার জেল থেকে ছাড়া পাননি বলে জানেন তারা। পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, জাকিরের জামিনের বিষয় তাদের জানা নেই। তবে তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ