রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন আজিজ আহমেদ

news-image

লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ আজ সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে তাকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হবে। তিনি হবেন ১৬তম সেনা প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান এবং বিমানবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৮ জুন আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়। আজিজ আহমেদকে ৩ বছরের জন্যে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সেনাপ্রধান হিসেবে আজিজ দায়িত্ব নেবেন এবং বর্তমান সেনাপ্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক অবসরে যাবেন। লেফটেন্যান্ট জেনারেল আজিজ ২০১২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক বাহিনীর জিওসি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ