,

খাদিজার মৃত্যুর জন্য দায়ী সেই ৪ জন কারা?

news-image

নিউজ ডেস্ক।। “আমি ভালোবাসি বলে অপরাধ। আমি ওদের চারজনের বিচার চাই। এটা আমার অনুরোধ। কেন আমাকে এভাবে মরতে হলো।” নারায়ণগঞ্জের ফতুল্লায় চিরকুটে এভাবেই নিজের মৃত্যু জন্য চারজনকে দায়ী করে খাদিজা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার রাত ১১টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন মিলন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এসময় লাশের পাশ থেকে হাতে লেখা চার পাতার একটি চিরকুট জব্দ করে পুলিশ। বিথি ওই বাড়ির ভাড়াটিয়া মুনসুরের স্ত্রী এবং একই এলাকার নজরুল মিয়ার টুপি কারখানার নারী শ্রমিক।

চিরকুটে আরো উল্লেখ করা হয়, তার মৃত্যুর জন্য তার স্বামী মুনসুর, কারখানার মালিক নজরুল, সহকর্মী মোফাজ্জল ও নাজমা দায়ী। খাদিজা তার স্বামী মুনসুরকে অনেক ভালোবাসতেন। কাজকর্ম নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করা হয়। এরপর তাঁর স্বামী মুনসুর অন্যত্রে চলে যায়। একাধিকবার বুঝিয়েও মুনসুরকে কাছে আনতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছেন খাদিজা।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, লাশ ও চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে নিহতের স্বামী মুনসুরকে খবর দেয়া হয়েছে সে কামরাঙ্গিরচর এলাকায় কাজ করে। চিরকুটের বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে