রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদকে মেরে ফেললো গুগল!

news-image

নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে মৃত দেখিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মুক্তকোষ উইকিপিডিয়া। এরশাদের পেজে ২৪ জুন সকালে এ তথ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু বিষয়টি উইকিপিডিয়ার প্রশাসকদের নজরে আসার পর কিছুক্ষণের মধ্যেই ওই তথ্যবিভ্রাট ঠিক করে ফেলা হয়।

উইকিপিডিয়ায় এরশাদের মৃত্যুর তারিখ হিসেবে দেখাচ্ছিল ২২ জুন, ২০১৮। বিষয়টি ঠিক করে দেওয়ার পর সার্চ ইঞ্জিন গুগলে এখনো এরশাদকে মৃতই দেখাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুগলে এরশাদের মৃত্যু তারিখ দেখাচ্ছিল ২২ জুন, ২০১৮। খবর প্রিয়.কম’র।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব বলেন, ‘উইকিপিডিয়া সবাই সম্পাদনা করতে পারেন। কেউ হয়তো সম্পাদনা করে এ তথ্যবিভ্রাট তৈরি করেছিল। সঙ্গে সঙ্গেই সেটি ঠিক করা হয়েছে।

এখন যে ভুল তথ্যটি দেখা যাচ্ছে, সেটি গুগলে। গুগল আর উইকিপিডিয়া আলাদা। একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই।’ উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ