,

পদ্মায় মিলল ২৫ কেজি ওজনের পাঙাশ মাছ

news-image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

রবিবার (২৪ জুন) ভোরে উপজেলার দৌলতদিয়া এলাকায় স্থানীয় জেলে সাইদ শেখের জালে মাছটি ধরা পড়ে।

এদিন সকালে সেখানকার মৎস্য ব্যবসায়ী চান্দু শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ২৫০ টাকায় দৌলতদিয়া ফেরিঘাট থেকে মাছটি কিনে নেন। পরে তার কাছ থেকে দেড় হাজার টাকা বেশি দিয়ে মাছটি কিনে নেন ঢাকায় বসবাসরত ফরিদপুরের একজন ব্যবসায়ী।

২৫ কেজি ওজনের মাছটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। দৌলতদিয়ার আক্কাস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ইদানীং পদ্মা নদীতে সহজে পাঙাশের দেখা মিলছে না। জালে আটকা পড়া এমন বড় আকৃতির পাঙাশ খুবই সুস্বাদু হয়। কিন্তু বেশি দাম হওয়ায় সাধারণ মানুষ তা খেতে পারে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে