,

পপির ব্যস্ততা বাড়ছে

news-image

বিনোদন প্রতিবেদক: ঈদের মতো বড় উৎসবে টিভি নাটকেও দেখা যায় চিত্রনায়িকা পপিকে। কিন্তু এবারের ঈদুল ফিতরে কোনো নাটকেই দেখা যায়নি তাকে। এর কারণ কী?

উত্তরে পপি জানিয়েছেন, তার বাবা গুরুতর অসুস্থ। এজন্যই কোনো নাটকে শুটিং করা সম্ভব হয়নি। বাবা এখন কিছুটা সুস্থ। শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসক। তাই আবারও কাজে ফিরছেন এ নায়িকা। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং শুরু হবে আগামী জুলাইয়ে। এ ছবির শুটিংয়ের মাধ্যমেই কাজে ফিরবেন পপি। এছাড়া একই মাসে শহীদুল হক খানের ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ নামে নতুন দুটি ছবির শুটিং শুরু করবেন বলে জানান তিনি।

অভিনয়ের ব্যস্ততা প্রসঙ্গে পপি বলেন, ‘আগামী মাস থেকেই তিনটি ছবির শুটিং শুরু হচ্ছে। সাহসী যোদ্ধা বেশ সুন্দর গল্পের একটি ছবি। ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ ছবির গল্পও বেশ ভালোলাগার। এ দুটি ছবির কাজ যথাযথভাবে সম্পন্ন হলে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’

এছাড়াও আরিফ নির্দেশিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের একটি ছবিতেও কাজ করছেন পপি। এতে তিনি প্রথমবার শরৎচন্দ্রের পার্বতী চরিত্রে অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে