,

অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকাকে প্রকাশ্যে পেটালো প্রেমিক!

news-image

বরিশাল নগরীর কালীবাড়ি রোডের সামনে প্রকাশ্যে রাস্তার ওপরে ফেলে আঁখি আক্তার নামে এক কলেজ ছাত্রীকে পিটিয়েছে এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ জুন) দুপুরে থানায় মামলা হওয়ার পর ওই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মারধরের শিকার কলেজ ছাত্রীটির নাম আঁখি আকতার। পড়াশোনা করতো বরিশাল ‘ল’ কলেজে। আর অভিযুক্তের নাম অনিক রহমান চৌধুরী। আঁখি অনিকের সাবেক প্রেমিকা। নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা আনিস চৌধুরীর পুত্র অনিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর কালীবাড়ি রোডের সামনে বসে এক যুবক এক যুবতীকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ওই যুবতী সড়কের ওপরে পরে গেলে যুবকটি মেয়েটিকে এলোপাতারিভাবে লাথি দিতে থাকে। এসময় মেয়েটিকে উদ্ধার করতে ছুটে যান বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নাসিমুল হকসহ স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে অনিককে গ্রেফতার করে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আসাদুজ্জামান হামলার শিকার কলেজ ছাত্রী আঁখি বেগমের বরাত দিয়ে জানান, ৭/৮ বছর ধরে আঁখির সাথে অনিকের প্রেমের সম্পর্ক চলে আসছে। বৃহস্পতিবার রাতে অনিক রহমানের সাথে কালীবাড়ি রোডের মুখে বসে অন্য একটি মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ক্ষোভে আঁখি তাদের সামনে গিয়ে দাঁড়ায়। এতে অনিক রহমান ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে আঁখিকে মারধর করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে