,

সঞ্জুর ৩৫০ মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, জানতেন মান্যতা!

news-image

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক মুক্তির আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এই সিনেমায় অভিনেতার ব্যক্তিগত জীবনের নানা তথ্য উঠে এসেছে। এর আগে সঞ্জু সিনেমার ট্রেলারে দারুণ চমক দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। এবার ছবি রিলিজের আগে বোমা ফাটালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী দিয়া মির্জা।

সম্প্রতি রিল লাইফ ও রিয়েল লাইফ নিয়ে কথা বলতে গিয়ে দিয়া মির্জা বলেছেন, ‘সঞ্জয় দত্তের সঙ্গে ৩৫০টা মেয়ের সম্পর্ক ছিল, এটা জানত মান্যতা। এ বিষয় নিয়ে সঞ্জয়কে বিচার করতেন না কখনো ।’

ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বিতর্কপূর্ণ জীবন থেকে রোমান্টিক সঞ্জয় দত্ত-সব মশলাই থাকছে এই ছবিতে। এই সিনেমায় অভিনেতার বর্তমান স্ত্রী মান্যতার ভূমিকায় অভিনয় করেছেন দিয়া। সঞ্জু সিনেমায় অভিনয় ছাড়াও এর আগে সঞ্জয় দত্তের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

এক সাক্ষাত্‍কারে দিয়া মির্জা জানিয়েছেন, ‘চরিত্র বোঝাতে গিয়ে যখন রাজকুমার আমাকে জানান, সঞ্জয়ের ৩৫০ মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এ কথা শুনে ভীষণ অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, এসব মান্যতা জানতেন? রাজকুমার বললেন, অবশ্যই। তা সত্ত্বেও মান্যতা সঞ্জয়ের চরিত্র নিয়ে কখনো বিচার করতে যাননি!’

আর এটাই সঞ্জয়ের ইউনিক কোয়ালিটি। সমাজে যা অনৈতিক, যা স্বীকার করা যায় না। তাতেই সঞ্জুর বেশি কৌতূহল। দেশের অধিকাংশ পুরুষ কত জটিল মানসিকতা নিয়ে মেলামেশা করে, সেখানে সঞ্জু অনেকটাই ভিন্ন। নিজের দোষ-গুণ অকপটে স্বীকার করে নেন।

রণবীর কাপুরের দুর্দান্ত অভিনয় আর পরিচালক রাজকুমার হিরানির দুর্ধর্ষ পরিচালনায় তৈরি সঞ্জু মুক্তি পাবে আগামী ২৬ জুন। সিনেমায় আরও রয়েছেন অানুষ্কা শর্মা, পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সোনম কাপুর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে