,

পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো মাদক ব্যবসায়ীরা

news-image

ডেস্ক রিপোর্ট : নাটোরের বড়াইগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা। এ সময় তাদের হামলায় পুলিশের দুই এএসআই আহত হয়েছেন।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি জাহিদুল ইসলাম জাহিদকে আটক করে পুলিশ।

এ সময় জাহিদের সহযোগিরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ জাহিদকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত হয় পুলিশের এএসআই শিবলু ও মতিউর।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশদের উদ্ধার করে এবং অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। তবে জাহিদকে ধরতে পারেনি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে