,

পরীমণি আবারও হাসপাতালে

news-image

বিনোদন প্রতিবেদক: পরীমণি অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার রাতে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তার শরীরে ১০৪ ডিগ্রি জ্বর ছিল।

পরীমণি তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটি জানিয়েছেন। গত শুক্রবার রাত ২টায় ফেসবুকে হাসপাতালের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আবারও’।

পরীমণি এখন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা.নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ঈদের দিনও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। গ্যাসজনিত কারণে পেটের ব্যথায় অসুস্থতা বোধ করার পর ১৬ জুন তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

ওই সময় হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৭ জুন বাসায় ফিরে ফেসবুকে একটি পোস্ট দেন পরীমণি। সেই পোস্টে তিনি লিখেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে