,

শিক্ষকের বদলি ঠেকাতে…

news-image

ডেস্ক রিপোর্ট: ভারতের তামিল নাড়ুর একটি স্কুলে প্রিয় শিক্ষকের বদলি ঠেকাতে তার ছাত্রদের অদ্ভুত কান্ড ইন্টারনেটে ভাইরাল হয়েছে। স্কুল থেকে শিক্ষকের বিদায় নেয়ার মুহুর্তে তার ছাত্রছাত্রীরা রীতিমতো জঙ্গি স্টাইলে টেনে হিঁচড়ে তাকে স্কুলে রেখে দেয়ার চেষ্টা করে। শিক্ষার্থীদের এমন ভালোবাসা দেখে ওই শিক্ষও আবেগতাড়িত হয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। কেউ একজন গোটা দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে লেখেন—এমন দৃশ্য জীবনেও দেখিনি।

পরে সেই ভিডিও হাজার হাজার বার শেয়ার হয়। জানা গেছে ওই শিক্ষকের নাম জি ভগবান। তামিল নাড়ুর ভেলিয়াগ্রামের একটি সরকারি স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ইংরেজি পড়ান তিনি। শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা এবং পড়ানোর স্টাইল তাকে স্কুলে সবচে প্রিয় শিক্ষকে পরিণত করেছিল। স্বাভাবিক নিয়মে সম্প্রতি সরকার তাকে প্রমোশন দিয়ে আরেক স্কুলে বদলির নির্দেশ জারি করে। কিন্তু তার শিক্ষার্থীরা তা মানতে রাজি ছিল না। একারণে ওই শিক্ষক স্কুলে বিদায় নিতে গেলেই তার উপর হামলে পড়ে আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীরা। তবে এতে কাজ হয়েছে। ভিডিওটি ভাইরাল হবার পর রাজ্যের শিক্ষা মন্ত্রণালয় তার বদলি বাতিল করে প্রোমোশন দিয়ে ওই স্কুলেই রেখে দিয়েছে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে