রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা ও ত্রিশালে কথিত বিচ্ছিন্ন বন্দুকযুদ্ধে দুইজন মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তারা হলেন- স্বপন উদ্দিন (৩৫) ও আলী হোসেন (৩৮)।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা এবং শুক্রবার ৪টার দিকে ওই দুটি মাদকবিরোধী অভিযান চালানো হয়।

নিহত আলী হোসেনের বাড়ি তারাকান্দা উপজেলার কানিহারি গ্রামে, বাবার নাম শাহেদ আলী। আর স্বপন উদ্দিন ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তাদের দুজনের নামেই হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, শুক্রবার রাত ৩টার দিকে তারাকান্দা-ফুলপুর মহাসড়কে পীর সাহেবের রাইস মিলের কাছে মাদক ভাগাভাগি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মাদক বিক্রেতা আলী হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাদক বিক্রেতা আলী হোসেনের বিরুদ্ধে মাদকসহ ২৫ টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ ইয়াবা, তিনটি গুলির খোসা ও দুটি বড় ছোরা উদ্ধার করা হয়েছে।

এদিকে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিউর রহমান জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে ত্রিশালের ভাটিপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক বিক্রেতারা। এ সময় দু পক্ষের বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা স্বপন নিহত হন। এছাড়া বন্দুকযুদ্ধে কনস্টেবল সেলিম ও তারাকান্দা থানার এসআই খন্দকার মামুন আহত হন।

নিহত মাদক বিক্রেতা স্বপনের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক ও হত্যাসহ আটটি মামলা রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ