,

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় অনন্ত জলিল

news-image

নিউজ ডেস্ক।। বাংলাদেশের আলোচিত নায়ক অনন্ত জলিল। তিনি নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। একক প্রয়োজনায় না এবার তিনি ইরানের সাথে যৌথ প্রযোজনায় সিনেমার কাজ শুরু করবেন।

সিনেমাটি নির্মাণ হচ্ছে ইসলাম ধর্মকে উপজীব্য করে। ইরানের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সঙ্গে প্রাথমিক আলোচনা চূড়ান্ত করেছেন অনন্ত।

ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলিরেজা সম্প্রতি তেহরান টাইমসকে দেয়া সাক্ষৎকারে বলেছেন,’অনন্ত জলিল ইরান ও বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি নির্মাণ করতে চান। আমরাও খুবই আগ্রহী! আলোচনা ইতিবাচক।’ নিয়ে এমন ছবি নির্মাণ সময়পুযোগী।

বাংলাদেশের গণমাধ্যমকে অনন্ত জলিল আগেই জানিয়েছেন, ‘দ্বীন- দ্য ডে’ নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এবার ইরানের সঙ্গে ছবিটি যৌথ প্রযোজনায় নির্মাণ করার আগ্রহ নিয়ে তেহরানে গিয়েছিলেন। গত ১৮ জুন প্রতিষ্ঠানটির পরিচালক আলিরেজা তাবেশের সঙ্গে তার আলোচনা হয়েছে।’

জানা গেছে, এই ছবিটির পুরো শুটিং ইরানে করতে চান অনন্ত জলিল। মূলত সিরিয়ায় মুসলিমদের উপর চলা বর্বরতাই হচ্ছে এই ছবির মূল বিষয়। যার জন্য ইরানে শুটিং করতে চান অনন্ত।

ছবিটিতে অভিনয় করবেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। ছবির গল্প ভাবনায় আছেন অনন্ত নিজে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। আগামি নভেম্বর মাস থেকে এ ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে