,

মাদক রুখতে যোগব্যায়াম একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকাসক্তি থেকে তরুণদের রক্ষায় যোগব্যায়াম একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম। তিনি বলেন, যোগব্যায়াম করলে তরুণেরা নিজেদের আরও বেশি সৃজনশীল কাজে নিয়োজিত করতে পারবে।

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদের এ কথা বলেন। অনুষ্ঠানে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন।

ঢাকায় চতুর্থবারের মতো এই আয়োজন করল আইজিসিসি।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা অনুষ্ঠানে বক্তব্য দেন।

ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপনের। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠান উপলক্ষে বার্তা পাঠান। বিভিন্ন ক্রীড়া সংস্থা, যোগ সংস্থা, স্কুলশিক্ষার্থী, বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, ঢাকা ও ঢাকার বাইরের কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ স্কাউটস আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপনে অংশগ্রহণ করে। সংস্কৃতি, ক্রীড়া এবং মিডিয়া জগতের তারকাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইজিসিসির ভারতীয় সংস্কৃতিবিষয়ক শিক্ষক মাম্পি দে সাধারণ যোগ নিয়মাবলি পরিচালনা করেন। আইজিসিসি ও ঢাকার বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগাসন প্রদর্শন করেন।

অনুষ্ঠানের শেষে একটি লাকি ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি টাটা টিয়াগো গাড়ি, একটি বাজাজ মোটরসাইকেল, ভারতে ভ্রমণ প্যাকেজ, দুজনের দিল্লি ট্রিপ এবং ঢাকায় পাঁচ তারকা হোটেলে দুজনের থাকার সুযোগ লাভ করেন। প্রথম পুরস্কার টাটা টিয়াগো গাড়ি বিজয়ী হন মো. খায়রুল হাসান খান।

রাজশাহী ও চট্টগ্রামের সহকারী হাইকমিশনের উদ্যোগেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন যোগ সংস্থা ও প্রতিষ্ঠান আজ আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপনের জন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে