,

বুবলিকেই এগিয়ে রাখলেন শাকিব!

news-image

বিনোদন ডেস্ক।। ঈদে চিত্রনায়ক শাকিব খানের চারটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে বাংলাদেশে তিনটি এবং ভারতের কলকাতায় একটি। বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘সুপার হিরো’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘পাঙ্কু জামাই’। অপরদিকে কলকাতায় মুক্তি পেয়েছে ‘ভাইজান এলো রে’। এদিকে গত সপ্তাহে ভারতের এসভি ফিল্মসের মাস্ক সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শিগগিরই নতুন দুটি সিনেমার গানের শুটিংয়ে থাইল্যান্ডে যাবেন ঢাকাই সিনেমার এই নায়ক।

প্রতি ঈদেই নামাজ পড়ে গোপনে গোপনে ঢাকার মধ্যে নিজের সিনেমার প্রেক্ষাগৃহগুলোতে ঘুরে আসেন শাকিব। এবারও বেশ কয়েকটি হলে গিয়েছিলেন তিনি। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের দারুণ উপস্থিতি ছিল।

এ বিষয়ে শাকিব খান বলেন, আমি প্রথম দিন নিজেই ঘুরেছি। তা ছাড়া বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ নিচ্ছি, সবখানেই সাড়া ভালো। তবে শুনতে পাচ্ছি, চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া ও সুপার হিরো সিনেমা দুটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বেশি। পাঙ্কু জামাই আগের সিনেমা। ঈদে মুক্তি না দিলেই ভালো হতো।

কলকাতায় ‘ভাইজান এলো রে’ সিনেমার দর্শক প্রতিক্রিয়া নিয়ে দুই বাংলার এই জনপ্রিয় হিরো বলেন, ‘ভাইজান এলো রে’ সিনেমার সঙ্গে জিতের সুলতান, সালমান খানের রেস ৩ মুক্তি পেয়েছে। তারপরেও ভাইজান এলো রে বেশ ভালো যাচ্ছে। সিনেমার পোস্টারে পুরো কলকাতা শহর ছেয়ে গেছে। সেখানে বড় বড় করে আমার ছবি ছাপা হয়েছে। পোস্টার দেখে মনে হচ্ছিল আমি বাংলাদেশেই আছি।

‘মাস্ক’ সিনেমার শুটিং প্রসঙ্গে তিনি বলেন, আর এক শিফট কাজ করলেই শেষ হয়ে যাবে। এবার শেষ করার জন্যই কলকাতায় গিয়েছিলাম। কিন্তু ঈদের কারণে শেষ না করেই দেশে ফিরতে হয়েছে। তবে ডাবিং করার সময় বাকি কাজটুকু শেষ করব। নিজের পছন্দের নায়িকা কে এমন প্রশ্নের জবাবে এই তারকা বলেন, বাংলাদেশের বুবলী আর কলকাতার শ্রাবন্তী। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে