,

রাস্তায় ময়লা ফেলা সেই ব্যক্তি শাহরুখের পরিচিত

news-image

নিউজ ডেস্ক।। গাড়ি থেকে প্লাস্টিক জাতীয় কিছু রাস্তায় ফেলেছিলেন আরহান সিং নামে এক ব্যক্তি। আর তা দেখে নিজের রাগ ধরে রাখতে পারেননি বলিউডের অন্যতম সফল নায়িকাদের একজন অানুশকা শর্মা। নিজের গাড়ি থামিয়ে প্রতিবাদ করেন তিনি। আর সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনার পর হঠাৎ করেই আলোচনায় এসে পড়েছেন আরহান সিং নামের ওই ব্যক্তি। আরহান ও তার মা গীতাঞ্জলি আনুশকার ব্যবহার দেখে রীতিমতো অবাক হয়েছেন। আনুশকার প্রতিবাদের ধরন নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্নও তোলেন আরহান ও তার মা।
জানা গেছে, দুই দিন আগে ঘটে যাওয়া এই ঘটনায় অনেকেই আরহানকে একজন সাধারণ নাগরিক মনে করলেও আসলে তার সঙ্গে বলিউডের শাহরুখ খানের বিশেষ সম্পর্ক রয়েছে। আরহান সিং আসলে চলচ্চিত্র জগতেরই একজন। বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সেই সূত্রেই শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্ক।

১৯৯৬ সালে শাহরুখ খানের সিনেমা ‘ইংলিশ বাবু দেশি মেমে’ শিশু অভিনেতার ভূমিকায় দেখা যায় আরহানকে। এ ছাড়া ছোট পর্দায় ‘দেখ ভি দেখে’ শেখর সুমনের ছেলের ভূমিকায় আরহানকে দেখা গেছে।
এদিকে সামাজিক মাধ্যমে ১৮ জুন, সোমবার মুখ খুলেছেন আরহান নামের ওই ব্যক্তি। তিনি রীতিমতো অবাক হয়েছেন আনুশকার ব্যবহার দেখে।

তিনি বলেছেন, ‘এই পোস্টের মাধ্যমে আমার কোনো প্রচার পাওয়ার উদ্দেশ্য নেই। ভয়ঙ্কর! গাড়ি চালানোর সময় অসচেতনভাবে আমি ছোট একটি প্লাস্টিক রাস্তায় ফেলেছিলাম। এ সময় আনুশকা হঠাৎ তার গাড়ি থামিয়ে চিৎকার করছেন। আমার অসচেতনতার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু অনুশকা যদি অন্যভাবে কথাটা বলতেন, তাহলে কি তার তারকাসুলভ ওজন কিছু কমে যেত? ভুল করে আমার গাড়ি থেকে প্লাস্টিক পড়েছে, মুখ থেকে তো নোংরা ভাষা বেরোয়নি।’

আরহানকে প্লাস্টিক ফেলতে দেখে গাড়ি থেকে আনুশকা গম্ভীর গলায় বলেন, ‘আপনি রাস্তায় ময়লা ফেলছেন কেন? মনে রাখবেন, রাস্তায় আপনি এভাবে প্লাস্টিক ফেলতে পারেন না।’
ওই ঘটনার ভিডিওটি শেয়ার করে বিরাট কোহলি বলেন, ‘দেখুন, এরা রাস্তায় ময়লা ফেলছেন। ভালো ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে? আপনিও যদি এমন কিছু দেখেন, একইভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন।’ সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে