,

কমলাপুরের শৌচাগারে ভারতীয় নারীর সন্তান প্রসব

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলওয়ে থানার শৌচাগারে গতকাল সোমবার রাতে ভারতীয় এক নারী পুত্রসন্তান প্রসব করেছেন। পরে রোকসানা আক্তার (৩০) নামের ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

হাসপাতালের উপপরিচালক শাহ আলম তালুকদার বলেছেন, রোকসানা ও তাঁর শিশুসন্তান সুস্থ আছে।
রেলওয়ে থানা (জিআরপি) কমলাপুর, ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, গতকাল রাতে ওই নারী থানার টয়লেটে একটি ছেলেসন্তানের জন্ম দেন। এরপর প্রথমে তাঁকে মুগদা হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আবদুল নামের এক বাংলাদেশি যুবক ভারতে আসবাবের ব্যবসা করতেন। সেখানে তাঁর সঙ্গে রোকসানার প্রেম এবং পরে বিয়ে হয়। কিছুদিনের মধ্যে রোকসানা সন্তানসম্ভবা হন। গত সপ্তাহে আবদুল তাঁকে নারায়ণগঞ্জে বোনের বাড়িতে নিয়ে আসেন। রোকসানাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসার কথা বলে তাঁকে কমলাপুরগামী ট্রেনে তুলে দিয়ে আবদুল তাঁর পাসপোর্ট নিয়ে পালিয়ে যান। রোকসানা হিন্দিতে কথা বলেন।

জিআরপি থানার পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে একটি লোকাল ট্রেনে ওঠার পর রোকসানা গতকাল রাত একটার পর কমলাপুরে আসেন। গেন্ডারিয়ায় পৌঁছানোর পর সন্তানসম্ভবা ওই নারী কান্নাকাটি করলেও ভিন্নভাষী হওয়ায় তাঁর কাছে কেউ আসেনি। একপর্যায়ে ট্রেনটি কমলাপুরে পৌঁছালে ট্রেন থেকে সবাই নেমে গেলেও রোকসানা নামতে পারেননি। এ সময় টিকিট চেকার তাঁকে জিআরপি থানায় নিয়ে আসেন। এর আগেই ওই নারী থানার টয়লেটে গিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেন। কিছুক্ষণ পর সেখানে শিশুর কান্নার শব্দ শোনা যায়। পরে নারী পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি ইয়াছিন ফারুক বলেন, রোকসানা তাঁর বাড়ি ভারতের বেঙ্গালুরুর মহীশুরে বলে জানিয়েছেন। তাঁর বাবার নাম রসুল এবং মায়ের নাম খায়রুননেসা। বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে। মা ও সন্তান সুস্থ হয়ে ওঠার পর তাঁদের আদালতের নিরাপত্তা হেফাজতে রাখার আবেদন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে