রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের চোখের ভাষা বুঝতে পারি: বুবলী

news-image

বিনোদন ডেস্ক: ঢালিউডের এই সময়কার জনপ্রিয় ও সফল জুটি শাকিব খান-বুবলী। তাদের অভিনীত একটানা ছয়টি ছবি মুক্তি পেয়েছে এই পর্যন্ত। গত দুই বছরের দুই কোরবানির ঈদে দু’টি করে চারটি ছবি মুক্তি পায় এই জুটির। সেগুলো বেশ ভালো সাফল্য পায়। এবারের ঈদেও শাকিব-বুবলী জুটির দুটো ছবি মুক্তি পেয়েছে। সর্বশেষ হল রিপোর্ট অনুসারে তাদের ‘সুপার হিরো’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামক ছবি দুটি শীর্ষে রয়েছে।

এদিকে শুধু বড় পর্দায় নয়, এবারের ঈদে ছোট পর্দায়ও দেখা গেছে শাকিব খান ও বুবলীকে। একটি টিভি চ্যানেলে ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’ নামক একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা। যেখানে অতিথি ও উপস্থাপক, সবই তারা দু’জন। এই অনুষ্ঠানেই শাকিব-বুবলী তাদের ঈদ, সিনেমা, ও ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

অনুষ্ঠানের শুরুতেই দেখা যায়, শাকিবকে আমন্ত্রণ জানান বুবলী। এবং ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গাইতে গাইতে শাকিবকে সালাম করেন। এরপর অকপটে শাকিবের কাছ থেকে সালামি চান। এরপর শাকিব বলেন, আমি তো জানতাম তুমি অনুষ্ঠানের অতিথি। এখন তো দেখছি অতিথি আর উপস্থাপক, দুটোই তুমি। ডাবল পেমেন্ট!

এরপরই শাকিবকে বুবলী বলেন, আমার দিকে একটু তাকাও তো। ওকে, তোমাকে আমি ভালো পড়তে পারি। তোমার চোখের ভাষা আমি বুঝে যাই।

এরপর দর্শকের উদ্দেশ্যে বুবলী বলেন, দর্শক, আমি একটু আগে তার দিকে তাকিয়ে কী বুঝলাম জানেন? এই যে আমি সালাম করলাম, সালামীর জন্য, সে বলতে চাচ্ছে, এই প্রোগ্রামে আসার জন্য সে যেই পেমেন্ট পাবে, সেটা যেন আমার হাত দিয়ে যায়। তাহলে এবার মনে হয় আমার সর্বোচ্চ সালামী হবে!

‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’ দেখতে পারেন এখানে:

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ