,

জামাইয়ের চড় খেয়ে প্রাণ গেল শ্বশুরের

news-image

নিউজ ডেস্ক।। সাতক্ষীরার কলারোয়ায় নিজ বাড়িতে জামাইয়ের হাতে খুন হয়েছেন শ্বশুর আবুল কাশেম (৭২)। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মৃত করিম গাজীর ছেলে। ঘাতক জামাই আব্দুল জলিল (৪০) হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে।

কলারোয়া থানা পুলিশ ও নিহতের স্ত্রী রোজিনা বেগম জানান, দশ বছর পূর্বে দিগং গ্রামের জলিলের সাথে তার কন্যা রেশমা বেগমের বিবাহ হয়। বিবাহের পর থেকেই সে রেশমাকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। ইতোমধ্যে তাদের ঘরে দুই সন্তান জন্ম নেয়। রেশমাকে বিবাহের পূর্বে সে আরো একটি বিবাহ করে এবং সে ঘরে তার আরও দুই সন্তান রয়েছে। পারিবারিক অশান্তির কারণে রেশমা ঈদের কয়েকদিন পূর্বে পিত্রালয়ে চলে আসে। ঈদের দুইদিন পরে সোমবার জামাই জলিল রেশমাকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরালয়ে আসলে শ্বশুর আবুল কাশেমের সাথে তার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সে শ্বশুরকে সজোরে চড় মারলে বয়োবৃদ্ধ শ্বশুর আবুল কাশেম পাশের দেয়ালে আঁছড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পর পরই ঘাতক জামাই পালানোর চেষ্টা করলে তার শাশুড়ির ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার কলারোয়া থানায় এসেছেন। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে