,

প্যারোলে মুক্তির আবেদন সাঈদীর

news-image

নিউজ ডেস্ক।। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে। তার ছোট ভাই হুমায়ুন কবির সাঈদী (৫৭) মারা যাওয়ায়, তার জানাজায় অংশ নিতে এ আবেদন করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসকের কাছে সাঈদীর পরিবার এ আবেদন করে।

সাঈদীর ছেলে মাসুদ সাঈদী জানান, আজ (সোমবার) ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির সাঈদী মারা যান। তার নামাজের জানাজা বড় ভাই কারাবন্দী দেলাওয়ার হোসাইন সাঈদীকে পড়ানোর জন্য শেষ অসিয়ত করে গেছেন। এ জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

এদিকে হুমায়ুন কবির সাঈদীর জানাজার নামাজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে দেলোয়ার হোসাইন সাঈদীকে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত -১। পরে উভয়পক্ষ আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে