,

কী হয়েছে পরীমণির?

news-image

বিনোদন ডেস্ক।। হঠাৎ করেই ঈদের দিন অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন চিত্রনায়িকা পরীমণি। পরদিন সকালে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই নায়িকা। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

পরীমণির কী হয়েছিল? এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আরটিভি অনলাইনকে বলেন, তেমন গুরুতর কিছু নয়। হাসপাতালে ভর্তি হবার মতো কিছু নয়। তিনি মনে হয়, বিষণ্নতায় ভুগছেন।
ডা. তামজিদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন নায়িকা পরীমণি। এই নায়িকার অসুস্থতা তেমন গুরুতর কিছু নয় বলে মন্তব্য করেন এই চিকিৎসক। ২৪ ঘণ্টা হাসপাতালে থেকে পরদিন সকালেই বাসায় ফিরেছেন পরীমণি।

এদিকে পরীমণির অসুস্থতার খবর জানার পর এই নায়িকার ভক্তদের অনেকেই জানতে চাইছেন, কেমন আছেন তাদের প্রিয় তারকা।
নায়িকা পরীমণির সঙ্গে যোগাযোগের জন্য আরটিভি অনলাইনের পক্ষ থেকে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে পরীমণির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, মূলত গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণেই হাসপাতালে গিয়েছিলেন নায়িকা। পেটে ও বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে সুস্থ আছেন পরীমণি।

হাসপাতাল থেকে বাসায় ফেরার পর পরীমণি রোববার সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে