,

চাঁদা চাইতে গিয়ে আটক মোশারফ করিম!

news-image

ডেস্ক রিপোর্ট: নিজে বেকার কিন্তু বউ এলাকার কমিশনার। তাতেই ধরাকে সরা জ্ঞান করছিলেন তিনি। মানুষকে নানা ভাবে হয়রানিতো ছিলই, সর্বশেষ চাইনিজ রেস্টুরেন্টে চাঁদা চাইতে গিয়ে আটকা পড়েন মোশাররফ করিম। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তার কাউন্সিলর স্ত্রী অপর্ণা ঘোষকে জানায় বিষয়টি। তার নির্দেশে আটকে রাখে মোশাররফ করিমকে। একই দড়িতে মোশাররফ করিমকে রেষ্টুরেন্ট কতৃপক্ষ বেঁধে রাখে তার চাঁদবাজ দুই সঙ্গীসহ। তবে এটি কি সত্যিই চাঁদাবাজির ঘটনা? নাকি আরো কোন কারণ আছে এর পেছনে?

কি কারণে এমন পরিস্থিতিতে পড়েছেন মোশাররফ করিম। ঘটনা বাস্তবে নয়। ঈদের নাটক ‘বউ কার’ এর জন্য এমন বেকার চাঁদাবাজ চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম। চাঁদ রাতে নাটকের শ্যুটিং করেছেন উত্তরাতে। সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ।

নাট্যকার ও নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, কমেডি ঘরাণার একটি কাজ করেছি। তবে কিছু তথ্য দেওয়ারও চেষ্টা করেছি। সেটি হলো, আমাদের গোয়েন্দারা নানা উপায়ে অপরাধী ধরতে সচেষ্ট থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়। আসলে বেকার শাহীন আলম চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম ডিবি কর্মকর্তা। যে অপরাধী ধরার পরিকল্পনা হিসেবে ডিবি’র চাকরী থেকে বরখাস্ত হওয়ার নাটক করে। ঈদের তৃতীয় দিন একুশে টেলিভিশনে প্রচার হবে নাটকটি। উৎস : পূর্ব-পশ্চিম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে