,

রিয়ানা নিয়মিত হোটেল থেকে গ্লাস চুরি করেন! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। আসন্ন ছবি ‘অশান ৮’ এর প্রোমোশন নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্বখ্যাত গায়িকা রিয়ানা। গত সপ্তাহে লাল গালিচায় পোশাক বিভ্রাটের শিকারের পর সম্প্রতি এক টেলিভিশন শো-তে এসে বেজায় লজ্জায় পড়লেন ব্রিটিশ এই গায়িকা। সকলের সামনে ধরা পড়লো হোটেল থেকে তার গ্লাস চুরির বিষয়টি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার দ্য গ্রাহাম নর্টন শো নামে ওই অনুষ্ঠানে গিয়েছিলো ‘অশান ৮’ এর পুরো দল। সেখানেই সঞ্চালক সবার সামনে রিয়ানাকে গ্লাস চুরির দায়ে অভিযুক্ত করেন। রিহানা নাকি বিভিন্ন পার্টি আর ক্লাবে গিয়ে হাতে করে প্রায়ই পানপাত্র নিয়ে বেরিয়ে আসেন। ক্যামেরায় বারবার ধরা পড়েছে তার এই হাত সাফাইয়ের ছবি।

সঞ্চালক গ্রাহাম নর্টন রিহানার গ্লাস চুরির একের পর এক ছবি দেখিয়ে রিয়ানাকে অপ্রস্তুত করে দেন। নার্ভাসভাবে ফ্যাকাসে হাসি হাসতে হাসতে রিহানা শুধু বলতে পারেন, অন্তত এক ক্ষেত্রে হোটেল থেকে নেওয়া গ্লাস ফেরত দিয়েছিলেন তিনি।
সঞ্চালক নর্টন তো এ কথাও বলে দেন, যে রিহানার মধ্যে অপরাধের প্রবণতা রয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়া অন্যান্যদের এ কথা বলে সতর্ক করে দেন তিনি।
শুধু মেয়েদের নিয়ে তৈরি একটি ছবিতে রিহানা কম্পিউটার হ্যাকারের চরিত্র করছেন। নিজের চুরির দৃশ্য দেখে ঘাবড়ে যাওয়া গায়িকা বলেন, আমার মাও এগুলো দেখতে পাবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে