,

শিক্ষকরা কঠোর আন্দোলনের পথে এমপিও’র দাবিতে

news-image

নিউজ ডেস্ক।। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে এমপিওভুক্তির দাবিতে কঠোর আন্দোলনের দিকে যাচ্ছেন শিক্ষকরা। এ জন্য সোমবার থেকে লাগাতর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

নন-এমপিও শিক্ষক-কর্মচারী সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, রমজান ও ঈদের জন্য আমাদের আন্দোলন কর্মসূচি অর্ধদিবস পালিত হলেও সোমবার থেকে লাগাতর অবস্থান কর্মসূচি পালিত হবে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকা আসছেন আন্দোলনে অংশ নিতে। সবার উপস্থিতিতে এ আন্দোলন জোরালো করে তোলা হবে।

জাতীয় প্রেসক্লাবের মূল সড়কের বিপরীত পাশে অবস্থান নিয়ে এমপিভুক্তির দাবিতে কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। বিভিন্ন জেলা থেকে আসা হাজারো শিক্ষক খোলা আকাশের নিচে এ আন্দোলনে যোগ দিয়েছেন।

গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরা ভেবেছিলাম ঈদের আগেই সরকারের পক্ষ থেকে জোরালো আশ্বাস নিয়ে বাড়ি ফিরে যাবেন শিক্ষক-কর্মচারীরা। কিন্তু সেটি না হওয়ায় আমাদের এ আন্দোলন তীব্রতর করে তোলা হবে।

আন্দোলনরত বরিশালের জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজের ইতিহাসের প্রভাষক অরুণ কুমার বিশ্বাস বলেন, বিগত ১৮ বছর ধরে শিক্ষকতা করছি। কিন্তু বেতন পাই না। টিউশনি করে চলতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করে শিক্ষকতা পেশায় এসে মানবেতর জীবন যাপন করছি। শিক্ষকতা পেশায় এসে কি তাহলে ভুল করেছি?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে