,

ঘরমুখো মানুষের ভিড় ঈদের পরদিনও

news-image

নিউজ ডেস্ক।। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে শনিবার। এর আগেই স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছেন ঘরমুখো মানুষ। তবে ঈদের পরদিনও কমলাপুরে দেখা যায় ঘরমুখো যাত্রীদের ভিড়।

রবিবার (১৭ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। ভোরের দিকে এসেছেন অনেকে। তাদের অধিকাংশই ঈদের আগে টিকিট না পাওয়ায় রোববার গ্রামের উদ্দেশে যাত্রা করছেন।

বাংলাদেশ রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, আজ যাত্রীদের যাতে ভোগান্তি না হয় এ জন্য পর্যাপ্ত ট্রেন রেখেছি। যারা ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি আশা করছি আজ তারা ভালোভাবে বাড়ি ফিরতে পারবেন। পরিবারকে সময় দিতে পারবেন।
যাত্রী শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৪ জুন) আমার টিকিট কাটা ছিল কিন্তু ভিড় আর শিডিউল বিপর্যয়ের কারণে পরিবার নিয়ে যেতে পারিনি। আজ মনে করেছিলাম ভালোভাবে যেতে পারব, সেটা আর হলো না। কারণ আজও ঈদের আগের মতোই ভিড়। তবে আজ বাড়ি ফিরবো যত কষ্টই হোক।

সাহাবুল ইসলাম পেশায় রিকশাচালক। পরিবার নিয়ে থাকেন রাজধানীর যাত্রাবাড়ি। তিনি বলেন, ঈদের আগে টিকিট কাটতে এসে পাইনি, তাই আজ এসেছি। আজও অনেক ভিড়। আমার মতো অনেকেই আজ ঢাকা ছাড়ছে।

নাদিয়া রহমান নামে অন্য এক যাত্রী বলেন, বাচ্চাকে নিয়ে ঈদের আগে যাওয়ার চেষ্টা করিনি। গ্রামে বাবা-মা সবাই আছে। আজ গিয়ে জমিয়ে আড্ডা দেব। যদিও ঈদের সেই আনন্দ, ছোটদের সেলামির আবদার ঢাকাতে পাইনি। তবে ঈদের পরদিন হলেও আজ গ্রামে যেতে পেরে অনেক ভালো লাগছে।

যাত্রীদের কথা মাথায় রেখে রবিবার একাধিক ট্রেন রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে ৩০টি ট্রেন। এর মধ্যে ১৪টি আন্তঃনগর, নয়টি মেইল ট্রেন, ছয়টি লোকাল এবং একটি স্পেশাল ট্রেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে