রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া ঘাটে গাড়ির লাইন ১১ কিলোমিটার ছাড়িয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ও যাত্রীদের উপচে পড়া ভীড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিপারাপারে বেকায়দায় পড়েছে বিআইডব্লিউটিসি এবং স্থানীয় প্রশাসন।

আজ(শুক্রবার) ভোর থেকেই ছোট-বড় সবধরণের গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরিপারের জন্য অপেক্ষমান গাড়ির লাইন পাটুরিয়া ঘাট থেকে ১১ কিলোমিটার ছাড়িয়ে গেছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শত চেষ্টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ফলে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঘরে ফেরা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৯টি ছোট-বড় ফেরি চলাচল করলেও পুরতান ফেরিগুলোকে চলতে হচ্ছে ধীর গতিতে। গাড়ির চাপ আরও বাড়তে থাকলে মহাসড়কে গাড়ির লাইন বেড়ে ২০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

তবে, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমের নেতৃত্বে ৫ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাটুরিয়া ঘাটসহ ঢাকা-আরিচা মহাসড়কে তৎপর আছেন। ঘাট এলাকায় নানাধরণের অনিয়ম ঠেকাতে সার্বক্ষণিকভাবে কাজ করছেন একজনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। যাত্রী সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সেখানে একটি মেডিক্যাল টিম কাজ করছে। ঘাট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ