,

ঈদের ছুটিতে বিশ্বকাপ, শেষ মুহূর্তে বাড়তি উত্তেজনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলের পর রাশিয়া বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হয়েছে চার বছর। অবশেষে সম্মুখ সমরে ৩২টি দেশ। ইউরোপের দেশটির ১১টি শহরের মোট ১২টি স্টেডিয়ামে আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের বিশ্বের সবচেয়ে বড় এই যুদ্ধ। দেশটিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। ফুটবল বিশ্বকাপের জ্বরে আক্রান্ত পুতিনের দেশ। শিরোপা প্রত্যাশী প্রত্যেকটি দল নিজেদের বেস ক্যাম্পে মেতে রয়েছেন চূড়ান্ত অনুশীলনে।

ফিফা বিশ্বকাপের মূল শিরোপা, গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস কারা পাবেন সেরার সেরা শিরোপা, জানতে আর অপেক্ষা এক মাসের। বিশ্বের তাবড় ফুটবল খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামছেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো অপেক্ষায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। ফুটবলের রঙ্গমঞ্চে ঢাকা ডার্বি এলে যেমন দু’ভাগে ভাগ হয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমর্থকরা, তেমনই বিশ্বকাপ এলেও দেখা যায় একই দৃশ্য।

আশি ও নব্বইয়ের দশকে আবাহনী ও মোহামেডানের মতো বাংলাদেশের জনগণ মূলত ব্রাজিল ও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। ইউরোপের দেশ জার্মানি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়ামকেও এগিয়ে রাখছেন কেউ কেউ।

ঈদ-উল-ফিতর আর বিশ্বকাপ শুরু অন্তিম লগ্নে রাজধানীর ঢাকায় এক রকম উত্তেজনা বিরাজ করছে। নগরীর বিভিন্ন বাড়ির ছাদে শোভা পাচ্ছে রঙিন সব পতাকা। আর রাস্তা দিয়ে হেঁটে গেলেই দেখা যাচ্ছে প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে আছে ভক্তরা। ঈদের শপিংয়ের সঙ্গে থাকছে জার্সির জন্য আলাদা বাজেটও।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন। সাম্বার ছন্দে সবাইকে মাতিয়ে দিতে তৈরি নেইমার, কৌতিনহো, পাওলিনহোরা। অন্যদিকে দিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতার মিশনে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি রাশিয়ায় শেষ প্রস্তুতি নিচ্ছে।

কে হবে এবারের চ্যাম্পিয়ন? এমন প্রশ্নের জন্য সবার একই রকম উত্তর। নিজের প্রিয় দলটিকেই সোনালী শিরোপা হাতে দেখতে চাচ্ছে সবাই। ঈদের আমেজের সঙ্গে ফুটবল প্রেম প্রথমবারের মতো এমনটায় হওয়ায় এবারের ছুটি কাটবে ভিন্নভাবে। পরিবার ও বন্ধুদেরকে সঙ্গে নিয়ে এক সঙ্গে খেলা দেখার সুযোগটিও মিলছে।

ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট নিয়ে স্পেন, জার্মানি বা উরুগুয়েসহ বিভিন্ন দেশের সমর্থন করলেও অধিকাংশ মানুষের ভরসা করছে মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলের ওপরই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে