,

পদ্মায় পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : আসন্ন ঈদ সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। পদ্মায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন।

বুধবার ভোর থেকে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। শিমুলিয়াঘাট এলাকায় অন্তত ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়।

এদিকে দক্ষিণবঙ্গের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সকাল থেকে স্পিডবোটে পারাপারে ২০০ টাকা করে ভাড়া নিচ্ছে। বোটগুলো অতিরিক্ত ভাড়াসহ যাত্রীও নিচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, রোববার ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বুধবার ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ও ছোট গাড়ির সংখ্যা বেশি।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ছোট-বড় ২০টি ফেরি রয়েছে, যার মধ্যে যাত্রীবাহী যানবাহনগুলোকে প্রাধান্য দিয়ে পারাপার করা হচ্ছে। তবে যাত্রীবাহী যানবাহনের চাপ কম থাকলে পণ্যবাহী যানবাহনগুলো পারাপার করা হয়। সকাল থেকে এ পর্যন্ত সহস্রাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার পার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে