,

ঈদে বাংলাদেশের হলে ফের শাকিবের ‘চালবাজ’

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের ঈদে চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া, পোড়ামন ২, কমলা রকেট ও পাঙ্কু জামাই এই চারটি ছবির মুক্তি নিশ্চিত। এর সঙ্গে আরও দুটি ছবি ‘সুপার হিরো’, ‘আমার প্রেম আমার প্রিয়া’ আলোচনায় থাকলেও আদৌ মুক্তি পাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে শাকিব খানের ‘চালবাজ’ ছবির কথা। গত এপ্রিলের শেষে কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেলেও ঈদ উপলক্ষ্যে আবারও বাংলাদেশে প্রদর্শিত হবে ছবিটি।

গতবার বাংলাদেশে মুক্তি দেওয়া ‘চালবাজ’ ছবির স্বত্ত্বাধিকার ঢাকার এন ইউ ট্রেডার্স এবারও ছবিটি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে একটি অনলাইন পোর্টালকে এন ইউ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, নতুন নয়, পুরাতন ছবি হিসেবে ‘চালবাজ’ প্রদর্শিত হবে। ছবিটি ১৫ থেকে ২০টি হলে প্রদর্শিত হতে পারে।

প্রসঙ্গত, গত ৩০ মে বাংলাদেশে ঈদ, পূজা ও পহেলা বৈশাখের সময় যৌথ প্রযোজনার চলচ্চিত্র ছাড়া বিদেশি ছবি আমদানি, প্রদর্শনের ওপর নি‌ষেধাজ্ঞা জারি করে আপিল বিভাগ। এরপরও কীভাবে চালবাজ মুক্তি পাবে?

এই বিষয়ে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, নতুন ছবি যেন না চলে সেই আদেশ দেয়া হয়েছে।

একই কথা বলছেন চিত্রপরিচালক সমিতির মহাসচিব ও চলচ্চিত্র পরিবারের সদস্য সচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, যেহেতু ‘চালবাজ’ আগে মুক্তি পেয়েছে, তাই আবার যদি ঈদে চালানো হয়, পুরাতন ছবি হিসেবে চলবে। এতে কোনো অসুবিধা হবে না বলে মনে হয়। দর্শক যদি পুরাতন ছবি দেখে খুশি হয় তো দেখুক।

জয়দীপ মুখার্জি পরিচালিত ‘চালবাজ’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের শাহেদ আলী, রেবেকা, সুব্রত এবং ভারতের শুভশ্রী, আশিষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে