,

মুহুরীর পানি বিপদসীমার ৩০০ সে.মি. উপরে, বাঁধ ভেঙে ১২ গ্রাম প্লাবিত

news-image

নিউজ ডেস্ক : ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে নানাবিধ দুর্ভোগে পড়েছে মানুষ।

বুধবার সকালে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ৩০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া জেলার ছাগলনাইয়া, সোনাগাজী ও ফেনী সদর উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর ইউপি সদস্য মো. তাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মুহুরী নদীর ফুলগাজী অংশে দুটি স্থানে ভাঙনে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া পরশুরামের দুর্গাপুর ও রতনপুর গ্রামের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

এদিকে, সোনাগাজী উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভেসে গেছে পুকুর ও মৎস্যক্ষেত। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমি ও ঘরবাড়ির। এতে করে গবাদিপশুদের নিয়ে বেশ বিপাকে পড়ছেন মানুষ। অনেকে নিরাপদ স্থানে ছুটে যেতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে