,

‘ভুল করে’ তরুণীকে ধর্ষণ করেন তিনি

news-image

নিউজ ডেস্ক।। ধর্ষণের শিকার প্রতিবন্ধী এক তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত ওই যুবক ময়মনসিংহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অভিযুক্ত যুবকের নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি গাজীপুরের বারবৈকা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

পুলিশ জানায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের একটি গ্রামের প্রতিবন্ধী তরুণী গাজীপুরে ভিক্ষা করতো। ৭ মাস আগে গাজীপুরের নতুন বাজার এলাকায় ওষুধের দোকানে ভিক্ষা করতে গিয়ে সাইফুলের কাছে ধর্ষণের শিকার হন সে। এরপর আরও কয়েকবার তাকে ধর্ষণ করেন সাইফুল। অসুস্থ হয়ে পড়লে মেয়েটি বাড়িতে চলে যায়।

সেখানে পরিবারের লোকজন স্বাস্থ্য পরীক্ষা করে জানতে পারেন প্রায় ৬ মাসের গর্ভবতী তরুণী। ওই অবস্থায় তরুণীর মামা বাদী হয়ে গত শনিবার ঈশ্বরগঞ্জ মামলা দায়ের করেন। নির্যাতিতা প্রতিবন্ধী তরুণীর দেয়া তথ্য মতে সোমবার রাতে গাজীপুর থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

থানা হেফাজতে থাকা সাইফুল ইসলাম জানান, তিনি বিবাহিত। তার একটি সন্তান আছে। তিনি ভুল করে মেয়েটিকে ধর্ষণ করেন। এমন ঘটনায় অনুতপ্ত সাইফুল।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. গোলাম মাওলা বলেন, ধর্ষণের ঘটনায় কয়েকজনকে আসামি করে মামলা হলেও তদন্তে সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে