,

দুই বন্ধুকে নিয়ে পূর্ণিমার ‘পোট্রেট’

news-image

বিনোদন প্রতিবেদক : এর আগে চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ইমন। নায়ক নিরবের সঙ্গেও পূর্ণিমার ‘রাজা সূর্য খাঁ’ ছবিটি সে সময় বেশ আলোচিত হয়েছিল।
তবে এবারই দুই বন্ধু ইমন-নিরবের সঙ্গে টেলিফিল্মে একই ফ্রেমে দেখা যাবে পূর্ণিমাকে। টেলিফিল্মের নাম ‘পোট্রেট’। রুম্মান রশীদ খানের লেখায় এটি পরিচালনা করেছেন মো. মাকসুদুর রহমান বিশাল। প্রযোজনা করেছে এসএস মাল্টিমিডিয়া।

এই টেলিফিল্মে নিরব ও পূর্ণিমা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সবাই তাদের আদর্শ দম্পতি হিসেবেই জানেন। এই সরলরেখা হঠাৎ বাঁকা পথে রূপ নেয়, যখন তাদের জীবনে ইমনের আগমন হয়। ইমন নিরবের স্কুলের ঘনিষ্ঠ বন্ধু। ইমনকে নিয়ে নিরব একটু বাড়াবাড়ি রকমেরই ভালোবাসা দেখায়। বিরক্ত হয় পূর্ণিমা। একসময় তাদের সহজ-সরল জীবন অজান্তেই জটিল আকার ধারণ করে।

‘পোট্রেট’ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘‘বিশেষ দিনে ভালো পাণ্ডুলিপি পেলে কাজ করি। নাট্যকার রুম্মান রশীদ খানের বেশ কয়েকটি গল্পের মধ্য থেকে আমি নিজেই ‘পোট্রেট’-এর গল্প পছন্দ করি। কারণ, এ ধরনের গল্পে এর আগে আমার কাজ করা হয়ে ওঠেনি। ভীষণ ভালো লেগেছে কাজটি করে।’

ইমন বলেন, ‘পূর্ণিমার সঙ্গে কাজ করাটা বরাবরই আশীর্বাদ। তার মতো সহশিল্পী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তবে এই টেলিফিল্মটি বরাবরই আমার কাছে বিশেষ হয়ে থাকবে। কারণ, এতে আমার ও নিরবের চরিত্রের নামকরণ করা হয়েছে ব্যক্তিজীবনে আমার ছেলেদের নামানুসারে (শায়ান ও সামিন)।’

অন্যদিকে নিরব বলেন, ‘আমি সাধারণত ছোট পর্দায় অভিনয় করতে চাই না। বিশেষ করে বন্ধু ইমনের সঙ্গে কাজ করতে গেলে দুজনই আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করি। সমান্তরাল চরিত্র খুঁজি, যা সচরাচর পাই না। যেটা এবার পেয়েছি।’

টেলিফিল্মটি আসছে ঈদের ৫ম দিন, দুপুর আড়াইটায় এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে