,

শারীরিকভাবে ভালো আছি : আসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার সংগীতশিল্পী আসিফ আকবর জামিনে মুক্তি পেয়েছেন। কারামুক্ত হয়েই নিউজ সংস্থা বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শারীরিক অবস্থা ভালো আছে। বাসায় ফিরছি, ভালো লাগছে।

সোমবার (১১ জুন) সকালে বিচারিক আদালতে আসিফের আইনজীবীরা জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। সব অনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

সেসময় কারাফটক উপস্থিত ছিলেন তার স্ত্রী সালমা আসিফ মিতু ও ঘনিষ্ঠজনেরা। এরপর আসিফ মগবাজারে বাসার পথে রওয়ানা হন।

বাংলানিউজের সঙ্গে আলাপে আসিফ বলেন, ‘কিছুক্ষণ আগে বের হলাম। এখন শারীরিক অবস্থা ভালো আছে। বাসায় ফিরছি সেটাও ভালো লাগছে। আপাতত খাওয়া-দাওয়া করবো, রেস্ট নেবো। পরে বিস্তারিত বিষয় কথা বলবো।’

গত ৪ জুন সন্ধ্যায় গীতিকার-সুরকার শফিক তুহিন আইসিটি আইনে আসিফের বিরুদ্ধে মামলা করেন। সে প্রেক্ষিতে ৭ জুন মগবাজারের স্টুডিও থেকে আসিফকে গ্রেফতার করে সিআইডির একটি দল।

এরপর পুলিশ এই শিল্পীর রিমান্ডের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চার দিন কারাভোগের পর সোমবার মুক্ত হলেন ‘অডিও শিল্পের যুবরাজ’খ্যাত এই সংগীতশিল্পী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে