,

রোহিঙ্গা সহায়তাকারীদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় কাজ করতে আসা বিদেশি নাগরিকদের ভিসা জটিলতা নিরসনে নতুন ক্যাটাগরি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১১ জুন) সকালে হোটেল রিটজ-কার্লটনে কানাডার মিয়ানমার বিষয়ক দূত বব রের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান।

ইহসানুল করিম জানান, রোহিঙ্গাদের সহায়তায় কাজ করতে যাওয়া বিদেশি নাগরিকদের ভিসা জটিলতার প্রসঙ্গ তুলে ‘ভিসা স্ট্যাটাস জটিলতা সমাধানে তাদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি করার’ কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বিপুল সংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তুকে বাংলাদেশে আশ্রয় দেয়া বিরাট চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বব রে।

বিভিন্ন সংস্থাকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি বব রের সঙ্গে সাক্ষাৎকালে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গা শরণার্থীদের কষ্টকর অবস্থা থেকে বাঁচাতে সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

এরপর সাসকাচোয়ান প্রদেশের উপ প্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জেরেমি হ্যারিসন।

সব শেষে কমার্শিয়াল কো-অপারেশন অব কানাডার প্রেসিডেন্ট মার্টিন জাবলোকির নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জাবলোকি পরিবেশবান্ধব প্রযুক্তিতে কানাডার অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেন।

এই তিন সাক্ষাৎপর্বে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে