,

দুই ও পাঁচ টাকার নতুন নোট বাজারে

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধুর ছবি সংবলিত ২ টাকা ও ৫ টাকা মূল্যমানের নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন এই কারেন্সি নোটে স্বাক্ষর রয়েছে অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর।

তবে নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ২ ও ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে।

এসব নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতই থাকবে।

এর আগে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ৩ জুন থেকে সব টাকার নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। রাজধানীরর বিভিন্ন ব্যাংকের নর্দিষ্ট কিছু শাখা থেকে গ্রাহকরা নতুন এসব নোট সংগ্রহ করছেন।

জানা গেছে, ঈদের ছুটির পূর্ব কার্যদিবস পর্যন্ত গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন নতুন নোট সংগ্রহ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও ১০ টাকা থেকে ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে